কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালককে অপসারণের দাবিতে মানববন্ধন

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাম্য ও শৃঙ্খলা ফিরবে এমনটিই প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সাম্য ও শৃঙ্খলা ফিরবে এমনটিই প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. অভ্র দাস ভৌমিকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচি পালনকারীদের অভিযোগ, ডা. অভ্র দাস ভৌমিক বিগত স্বৈরশাসনের অন্যতম দোসর হিসেবে কাজ করেছেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডা. মোহাম্মদ সফিকুল কবিরকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের উপপরিচালক হিসাবে পদায়ন করা হয়। বিগত বছরগুলোর দুর্নীতি তদন্তের দায়িত্বও দেওয়া হয় তাকে। ক্ষমতায় না থাকা সত্ত্বেও ফ্যাসিবাদী সহায়ক শক্তি ডা. মোহাম্মদ সফিকুল কবিরকে ১০ দিনও টিকতে দেয়নি। গত ২ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হয়।

উল্লেখ্য যে, ডা. মোহাম্মদ সফিকুল কবির একাধিক বিদেশি মেডিকেল ইনস্টিটিউটের ভিজিটিং প্রফেসর ও কনসালট্যান্ট সাইকিয়াট্রিস্ট। এমনকি বর্তমান পরিচালক ডা. অভ্র দাস ভৌমিক নিজেও এক সময় ঢাকা মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগে তার ‘সহকারী রেজিস্ট্রার’ হিসেবে কাজ করেছেন।

বিগত স্বৈরাচারী সরকারের রোষাণলে ডা. সফিকুল কবির এখনো সহযোগী অধ্যাপক হিসাবেই থেকে গেছেন। অথচ ডা. অভ্র দাস ভৌমিকসহ ৫ জন চিকিৎসক অনেক জুনিয়র হওয়া সত্ত্বেও অধ্যাপক পদে পদোন্নতি পান, যা জ্যেষ্ঠতা নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি বলে জানান আন্দোলনকারীরা।

এ অবস্থায় অবিলম্বে পরিচালক পদ থেকে ডা. অভ্র দাস ভৌমিকের পদত্যাগ এবং ডা. মোহাম্মদ সফিকুল কবিরকে দ্রুত পুনর্বহালের দাবি জানান মানববন্ধনকারীরা। একই সাথে প্রতিষ্ঠানের যাবতীয় দুর্নীতি, অন্যায়, অবিচারসহ সব ধরনের বৈষম্যের দ্রুত অবসান ঘটুক, এমন প্রত্যাশা করছেন তারা।

ডা. মোহাম্মদ সফিকুল কবির স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি কালবেলাকে জানান, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে আসছে অন্যায়ভাবে বৈষ্যম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। আন্দোলনের কারণে নিয়মিত চিকিৎসাসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখছেন তারা।

আন্দোলনের অন্যতম সহযোগী সাবেক সহকারী অধ্যাপক ডা. আতিকুল হক মজুমদার জানান, বিগত সরকারের শাসনামলে বৈষম্যের কারণে ক্ষুদ্ধ হয়ে তিনি ফিনল্যান্ডে চলে যান। সেখানে তিনি উচ্চতর ডিগ্রি নেন। কিন্তু এই অনুপস্থিতির সুযোগে প্রাপ্য পদন্নোতি থেকে ষড়যন্ত্রমূলকভাবে বঞ্চিত করে তাকে ওএসডি করে রাখা হয়। ফলে ওনার চাকরি অনিয়মিত হয়ে পড়ে।

পরবর্তীতে পিএইচডি সমাপ্ত করে দেশে ফেরার পর অনেক চেষ্টা করেও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ মহলের কাছ থেকেও চাকরি নিয়মিতকরণের এবং ভুতাপেক্ষ পদোন্নতিসহ পদায়নের ব্যাপারে কোনো সহযোগিতা পাননি। উল্টো তিরস্কার ও লাঞ্ছনা পেয়েছেন। এমনকি চাকরি ছেড়ে দিতেও তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X