শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
নির্মাণ কাজের উদ্বোধন

সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে

কাঁচপুর বাস টার্মিনাল নির্মিত এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
কাঁচপুর বাস টার্মিনাল নির্মিত এলাকা পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

রাজধানীতে যানজট নিরসন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তর করা হবে নারায়ণগঞ্জের কাঁচপুরে। সেখানে ১২ বিঘা জমির ওপর ২৮ কোটি টাকা ব্যয়ে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ছয় মাসের মধ্যে নারায়ণগঞ্জের বাস টার্মিনাল যানবাহন রাখার উপযোগী করে গড়ে তোলা হবে।

বুধবার (৯ আগস্ট) নির্মাণকাজ উদ্বোধন শেষে এ কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, ‘১৯৮৪ সালে সায়েদাবাদের পর ঢাকায় আর কোনো বাস টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়নি। নগর পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই ঢাকার বাইরে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। এখান থেকে চট্টগ্রাম ও সিলেটের ১৬টি জেলায় গণপরিবহন চলাচল করবে। সায়েদাবাদে কেবল নগর পরিবহনের সেবায় থাকা বাস চলবে। দূর পাল্লার যাত্রীদের জন্য সায়েদাবাদ থেকে কাঁচপুর পর্যন্ত বাস সুবিধা থাকবে।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘টার্মিনাল চালু হলে ঢাকায় যানজট কমে আসবে। ফিরবে পরিবহণ শৃঙ্খলা। কাঁচপুর ছাড়াও হেমায়েতপুর, কামরাঙ্গীরচরে বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে উত্তর ও দক্ষিণ সিটির। এরই অংশ হিসেবে আজকে কাঁচপুরে নির্মাণকাজের উদ্বোধন। আমাদের নিজস্ব অর্থায়নে এই টার্মিনাল নির্মাণে ২৮ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আশা করছি, ছয় মাসের মধ্যে টার্মিনাল বাস রাখার জন্য উপযোগী করে তোলা হবে।’

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি এনায়েত উল্লাহ খান বলেন, ‘ঢাকা শহর থেকে পর্যায়ক্রমে টার্মিনালগুলোকে সরাতে হবে। কাঁচপুর থেকেই দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিবহণ চলাচল করবে। ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগের পাশে রয়েছি আমরা। ঢাকার যানজট নিরসনে মালিক সমিতি সিটি করপোরেশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

সড়ক ও জনপথ বিভাগের যে জায়গায় কাঁচপুর বাস টার্মিনাল নির্মিত হচ্ছে এখান থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৬ জেলার প্রায় ১১ হাজার যাত্রীবাহী বাস চলাচল করবে। এই বাসগুলো ঢাকার বাইরে চলে এলে ঢাকার যানজট ৩০ শতাংশ কমে আসবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন।

এসময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহণ মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদ, স্থানীয় কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X