কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাশনাল মেডিকেলে সহিংসতা : কালবেলার আমান নবীসহ ২ সাংবাদিক আহত

আহত একজনকে রিকশায় করে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
আহত একজনকে রিকশায় করে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সহপাঠীর মৃত্যুর অভিযোগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনায় শিক্ষার্থীদের পাশাপাশি সংবাদমাধ্যম দৈনিক কালবেলার প্রতিবেদক আমান নবী ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন স্বাধীন হাসানসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ ও ভাঙচুর করে। একপর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হয় কিছু শিক্ষার্থী। হাসপাতালের জরুরি বিভাগের লিফটের সামনে অতর্কিতভাবে তারা কালবেলার প্রতিবেদক আমান নবীর ওপর লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করতে করে এবং মোবাইল ও মাইক্রোফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে কিছু শিক্ষার্থী তাঁকে উদ্ধার করে মোবাইল-মাইক্রোফোন ফিরিয়ে দিয়ে তড়িঘড়ি করে গেইটের বাইরে বের করে দেয়। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান।

একই সময় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন স্বাধীন হাসানের মাথায় আঘাত করেন কিছু উত্তেজিত শিক্ষার্থী, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার জাকির হোসেনের আইফোন ১২ প্রো ও মাইক্রোফোন ভেঙে ফেলা হয়। ফোন কেড়ে নেয়া হয় দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি আসাদুল ইসলাম ও বাংলাদেশের খবরের জবি প্রতিনিধি জান্নাতুন নাইমের। পরবর্তীতে ঘটনার ফুটেজ ডিলিট করে ফোন ফিরিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের ওপর এমন আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উপস্থিত সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক নেতারা।

এদিন রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা গাফিলতিতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের (১৮) মৃত্যুর অভিযোগ তুলে রাজধানীর প্রায় ৩৫টি কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

এ সময় তারা হাসপাতালের মূল ফটকের নামফলক খুলে ফেলে, ভাস্কর্য গুড়িয়ে দেয় এবং হাসপাতালের বাহিরে ব্যাপক ভাংচুর চালায়। একপর্যায়ে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় অন্য শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনীর কঠোর অবস্থানে পরিস্থিতি শান্ত হতে শুরু করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি / ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X