কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তরায় বিপুল আতশবাজিসহ গ্রেপ্তার ২

দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা
দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছবি : কালবেলা

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরানুল ইসলাম (২৬) ও শাওন (২৪)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মজুত করা বিপুল পরিমাণ আতশবাজি জব্দ করা হয়েছে। নববর্ষ উদযাপনে যেকোনো দুর্ঘটনা এড়াতে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আতশবাজি ও ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। প্রতি বছর আতশবাজি ফুটানোর কঠোর হুঁশিয়ারি দিলেও অনেকেই তা মানেন না।

এবার এ বিষয়ে সিদ্ধান্ত কী হবে, জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, আমাদের কঠোর নজরদারি রয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে অতীতের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

থার্টি ফার্স্টের রাতে আতশবাজির শব্দে শিশুর মৃত্যু ও ফানুসের কারণে মেট্রোরেল বন্ধের মতো ঘটনা ঘটেছে। তাই আতশবাজি বন্ধে পুলিশ কতটা কঠোর হবে, জানতে চাইলে তিনি বলেন, আমরা বিপুল পরিমাণ উদ্ধার করেছি। আমরা এই পণ্যের উৎস থেকেই অভিযান চালিয়ে জব্দের চেষ্টা করেছি।

গত ৫ আগস্টে থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। থার্টি ফার্স্ট ও এই অস্ত্র ঘিরে কোনো শঙ্কা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা আছে। তবে এ ধরনের কোনো শঙ্কা নেই।

এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১০

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১১

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১২

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৩

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৪

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৫

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৬

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৮

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৯

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

২০
X