কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিএস কম্পিউটার সিটিতে জাতীয় শোক দিবস পালন

শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিসিএস কম্পিউটার সিটির খাদ্য বিতরণ। ছবি : সংগৃহীত
শোক দিবস উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বিসিএস কম্পিউটার সিটির খাদ্য বিতরণ। ছবি : সংগৃহীত

নানা কর্মসূচিতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) আগারগাঁও জামিয়া হোসাইনিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিসিএস কম্পিউটার ম্যানেজমেন্ট কমিটির সহসভাপতি আক্তার হোসেন খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং জাহেদ আলী ভুঁইয়া, আনোয়ার হোসেন, জাহেদুল আলম, ফজলুর বারি লিটন, মুসা কামাল, রফিকুল ইসলামসহ ব্যবসায়ীরা। এ ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসজুড়ে চলছে কম্পিউটার পণ্যের ওপরে মূল্যছাড়, কম্পিউটার বিতরণের আয়োজন। এ প্রসঙ্গে বিসিএস কম্পিউটার সিটির পরিচালনা পর্ষদের সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী পিনু জানান, জাতির পিতার ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আমরা মাসজুড়েই ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় উপহার ও নানা অফারের আয়োজন করেছি। সামর্থহীনদের বিনামূল্যে কম্পিউটার বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১০

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১১

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১২

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৩

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৪

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৫

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১৭

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৮

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৯

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

২০
X