কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

কোন গাড়ির কত টোল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে (বিমানবন্দর-যাত্রাবাড়ী) চলাচল করা যানবাহনকে টোল দিতে হবে। যানভেদে সর্বোচ্চ ৬২৫ টাকা এবং সর্বনিম্ন ১০০ টাকা দিতে হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটিতে গাড়ির গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। পথচারী ও বাইসাইকেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলাচল করতে পারবে না।

এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনকে চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। সে হিসেবে টোল নির্ধারণ করা হয়েছে। তবে এ টোলের হার পরিস্থিতি বুঝে কম বা বেশি হতে পারে।

তথ্যমতে, হালকা যানবাহনের ক্ষেত্রে সর্বনিম্ন টোল ১০০ টাকা। এক্সপ্রেসওয়েতে উঠলে বা আংশিক ব্যবহার করলেই এ টাকা পরিশোধ করতে হবে।

এক্সপ্রেসওয়ের শেষ পর্যন্ত ব্যবহার করলে হালকা যানবাহনের জন্য ১২৫ টাকা দিতে হবে। বাসের ক্ষেত্রে এক্সপ্রেসওয়ের আংশিক ব্যবহার করলে ২০০ টাকা এবং পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে ২৫০ টাকা টোল দিতে হবে।

ছয় চাকার পর্যন্ত মাঝারি আকারের ট্রাক এক্সপ্রেসওয়ে আংশিক ব্যবহার করলে ৪০০ টাকা এবং পুরোটা ব্যবহার করলে ৫০০ টাকা দিতে হবে।

ছয় চাকার বেশি বড় ট্রাকের ক্ষেত্রে এক্সপ্রেসওয়ে আংশিক ব্যবহারে ৫০০ টাকা এবং পুরো ব্যবহার করলে ৬২৫ টাকা দিতে হবে।

টোল নির্ধারণের বিষয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার সংবাদমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ের টোলহার আগেই নির্ধারণ করা হয়েছে। এটি চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। এ এক্সপ্রেসওয়ে থেকে সাড়ে ২১ বছর টোল আদায় করবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।’

আগামী ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়েটির এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সোমবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এক্সপ্রেসওয়েটি নির্মিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X