কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারী সন্দেহে ২ জনকে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখল জনতা

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে মারধরের পর দুই ব্যক্তিকে ঝুলিয়ে রাখা হয়। ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে মারধরের পর দুই ব্যক্তিকে ঝুলিয়ে রাখা হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে ২ জনকে আটক করে পিটুনি দিয়ে পায়ে দড়ি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরা হাউস বিল্ডিং এলাকার বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন এক ব্যক্তিকে ওপরে তুলছে। তার পায়ে দড়ি বাঁধা রয়েছে। তাকে ফুটওভার ব্রিজের লোহার পিলারের সঙ্গে উল্টো করে বাঁধছিলেন হলুদ রঙের টি-শার্ট পরা এক যবুক। আরও কয়েকজন ওই ব্যক্তিকে ওপরে তুলছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ছিনতাইকারী সন্দেহে দুই ব্যক্তিকে মারধরের পর তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বর্তমানে দুজন চিকিৎসাধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X