কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

যানবাহন চলাচলে ডিএমপি’র নতুন নির্দেশনা

রামপুরার রাস্তা। ছবি : সংগৃহীত
রামপুরার রাস্তা। ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরার রাস্তায় যানবাহন চলাচলে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৯ মার্চ) রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে গণবিজ্ঞপ্তি জারি করে ডিএমপি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতিদিন সকাল এবং বিকেলের পিক আওয়ারে রামপুরার ডিআইটি রোডের ওয়াপদা ক্রসিংয়ে যানজট পরিলক্ষিত হয়। যানজট নিরসনকল্পে আগামী বুধবার (১২ মার্চ) থেকে ওয়াপদা ক্রসিংয়ে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ ক্ষেত্রে ওই এলাকার যানবাহনসমূহকে চলাচলের জন্য নতুন নির্দেশনা অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এতে বলা হয়, ওয়াপদা ফিডার রোড হতে মালিবাগ লেভেলক্রসিংগামী যানবাহনসমূহ ডানে মোড় নেওয়ার পরিবর্তে বাঁয়ে মোড় নিয়ে উত্তরে গিয়ে সোনালী ব্যাংক ক্রসিং হতে ইউটার্ন করে মালিবাগ লেভেলক্রসিংয়ের দিকে যাবে।

ডিআইটি রোডে রামপুরা ব্রিজ হতে ওয়াপদা ফিডার রোডে গমনকারী যানবাহনসমূহ ওয়াপদা ক্রসিংয়ে রাইট টার্নের পরিবর্তে আরও দক্ষিণে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূরের নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে ওয়াপদা রোডে প্রবেশ করবে।

ওয়াপদা ক্রসিংয়ের পূর্ব পাশের ফিডার রোড (পোস্ট অফিসের গলির) যানবাহনসমূহ ডিআইটি রোড হয়ে উত্তর দিকে যেতে হলে ওয়াপদা ক্রসিংয়ে রাইট-টার্নের পরিবর্তে দক্ষিণ দিকে গিয়ে ফিরোজা টাওয়ার ও মসজিদ-ই-নূরের নিকটবর্তী নতুন ইউটার্ন ব্যবহার করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নতুন নির্দেশনা অনুযায়ী ওইসব এলাকায় চলাচলের জন্য নাগরিক ও যানবাহন চালকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১০

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১১

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১২

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৩

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৪

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৫

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৬

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৭

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৮

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৯

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

২০
X