কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ওএমএস পণ্য জালিয়াতিতে এক ডিলারকে ১ মাসের কারাদণ্ড

খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় একজনের কারাদণ্ড। ছবি : কালবেলা
খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় একজনের কারাদণ্ড। ছবি : কালবেলা

খাদ্য অধিদপ্তরের ট্রাকসেলের ওএমএসে পণ্য জালিয়াতির ঘটনায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ মোবাইল কোর্টের আইনে এ শাস্তি দেন।

জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগে প্রেক্ষিতে এদিন ঢাকায় মোহাম্মদপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। এ সময় ৫ কেজির পরিবর্তে ২০ কেজি আটা বিক্রি করা ও মাস্টার রোলের হিসেবের সঙ্গে স্টকের গড়মিল থাকায় ডিলার প্রতিনিধি মো. ফারুক হোসেনকে হাতে নাতে ধরেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। এ ছাড়া অবিক্রিত চাল, আটার জব্দ তালিকা তৈরি করে খাদ্য উপপরিদর্শকের জিম্মায় রাখা হয়।

এ সময় খাদ্য পরিদর্শক, উপ খাদ্য পরিদর্শক, ডিলারের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১০

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১১

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১২

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৩

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৪

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৫

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৬

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৭

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৮

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৯

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

২০
X