কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবী সংগঠনের ‘আম উৎসব’

আম উৎসবে উচ্ছ্বসিত শিশুরা
আম উৎসবে উচ্ছ্বসিত শিশুরা

‘মিষ্টি আমের মধুর রসে, সব শিশুরা উঠবে হেসে’ স্লোগান সামনে রেখে ঢাকা ও চাঁদপুরের বিভিন্ন স্থানে পথশিশুদের স্কুল, এতিমখানা ও মাদ্রাসা শিক্ষার্থী, ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে যৌথভাবে ‘আম উৎসব’ করেছে চাঁদপুর ও রাজশাহী জেলার দুটি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন ‘লোটাস-বাড চ্যারিটি ফোরাম’ ও ‘আ স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (১৫ জুন) সংগঠন দুটির তরুণ স্বেচ্ছাসেবীরা রাজধানীর হাজারীবাগের ‘স্নেহের ছায়া পাঠশালা’, ধানমন্ডির ‘অর্চিন কেয়ার’, হাতিরঝিলের ‘জুম বাংলাদেশ স্কুল’, গুলিস্তান ৩ নং গেইটের ‘পথের স্কুল’, পুরান ঢাকার ‘গো আপ ফাউন্ডেশন’, মিরপুর-২ এর ‘বিজয়ের পথযাত্রা’ ও কামরাঙ্গীরচরের ‘আমাদের বিদ্যানিকেতন’ এবং চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের ‘কাজী বাড়ি নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা’, ‘নারায়ণপুর আর্শ্বাদিয়া মাদ্রাসা’ ডাটিকারার ‘তাফহিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা’, ‘নারায়ণপুর পশ্চিম বাজার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’, ‘উত্তর কালিকাপুর নূরানিয়া হাফিজি মাদ্রাসা’ ‘কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার নূরানী শাখা’ ও ‘পশ্চিম কালিকাপুর মহিলা মাদ্রাসায় বিভিন্ন জাতের প্রায় এক হাজার কেজি সুস্বাদু আম বিনামূল্যে বিতরণ করেন।

স্বেচ্ছাসেবীরা জানান, ঢাকা ও গ্রামের অনেক পথশিশু স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় অনেক শিক্ষার্থী রয়েছে যাদের পরিবারের সদস্যদের মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই, যাদের নিয়মিত দুবেলা পেটপুড়ে খাওয়ার জন্য সংগ্রাম করতে হয় প্রতিনিয়ত। দুস্থ, ছিন্নমূল ও এতিম শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর আম খাওয়া তো স্বপ্নের মতো। তাদের মুখে এক ফালি হাসি ফোটাতেই তারা ‘আম উৎসবের’ উদ্যোগ নিয়েছে।

লোটাস-বাড চ্যারিটি ফোরামের সাধারণ সম্পাদক বশির আহমেদ বলেন, ‘ছিন্নমূল ও এতিম শিক্ষার্থীদের মুখে খুশির আভা দেখতেই আমাদের এ আয়োজন। বিশ্বে আম উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ ১০-এ হলেও হতদরিদ্র শ্রেণির মানুষদের জন্য আম কিনে খাওয়া বিলাসিতাই বটে। তাই কোমলমতি শিশু শিক্ষার্থীদের অন্তত একদিনের আমের পুষ্টি চাহিদা পূরণ করতেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X