কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:১৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে দুই পরিবারের নারী-শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছে। এ ঘটনায় দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আহমেদ উল কবির।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

এ সময় তিনি জানান, দগ্ধদের ৬ জনকে রাখা হয়েছে এইচডিইউতে। এর মধ্যে ৩ জনের শ্বাসনালি পুড়ে গেছে।

এর আগে, শুক্রবার (২২ আগস্ট) সাড়ে রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্মুবপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনাটি ঘটে৷ তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে।

অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধদের প্রথমে উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে সাইনবোর্ডের প্রো অ্যাক্টিভ হাসপাতাল পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠানো হয়৷ এরপর একজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৮ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতো৷ কিছুদিন আগে রশিদ মারা যায় কিন্তু তার তিন মেয়ে জামাই ও নাতি-নাতনিসহ তিনটি কক্ষে ভাড়া থাকত। এরমধ্যে দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে৷ ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে৷

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম কালবেলাকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়৷ অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর৷ অগ্নিদগ্ধদের সবার বাড়ি কুমিল্লার দেবীদ্ধারের দলাশ গ্রামে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনুর আলম কালবেলাকে বলেন, ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কীভাবে বিস্ফোরণ ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১০

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১১

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১২

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৪

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৫

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৬

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৭

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৮

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৯

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

২০
X