কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:০৬ এএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার সতর্ক করে বলেছেন, গাজা এক মানবসৃষ্ট দুর্ভিক্ষের মুখে পড়েছে। তিনি এই পরিস্থিতিকে মানবতার ভয়াবহ ব্যর্থতা ও নৈতিক পরাজয় হিসেবে আখ্যা দেন।

গুতেরেস এক বিবৃতিতে বলেন, গাজায় যে অবস্থা তৈরি হয়েছে, সেটিকে এখন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ বলা হচ্ছে। কিন্তু যারা পদক্ষেপ নেওয়ার দায়িত্বে আছেন, তারা সেই দায়িত্ব পালন করছেন না।

তিনি আরও বলেন, সংকট কেবল খাদ্য ঘাটতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আন্তর্জাতিক আইনে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্বকেও সামনে নিয়ে এসেছে।

এর আগে জাতিসংঘ সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন নেটওয়ার্কের সর্বশেষ জরিপে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে নিশ্চিত করা হয়। রিপোর্টে জানানো হয়, সেপ্টেম্বরে শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিসেও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে।

মূল্যায়নে দেখা গেছে, গাজার অর্ধেকেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। এর মধ্যে পাঁচ লাখের বেশি মানুষ ইতোমধ্যেই ‘ফেজ ৫’ বা সবচেয়ে ভয়াবহ স্তরে পৌঁছেছে, যা অপরিবর্তনীয় ক্ষতির ইঙ্গিত দেয়। আরও প্রায় ১০ লাখ মানুষ ‘ফেজ ৪’ বা জরুরি পর্যায়ের ক্ষুধার মধ্যে আছে।

অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের কঠোর সমালোচনা করে বলেছেন, এটি সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, ইসরায়েল গাজার সাধারণ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে সহযোগিতা করছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ৬২ হাজার ২৬৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। শুধু গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ত্রাণ বহনকারী কাফেলা ও বিতরণকেন্দ্রে ২৪ জন নিহত এবং ১৩৩ জন আহত হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X