জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় অজ্ঞানপার্টির খপ্পরে যুবক, চালক-হেলপার পলাতক

অজ্ঞাত যুবককে ফেলে পালিয়ে যান চালক ও হেলপার। ছবি : কালবেলা
অজ্ঞাত যুবককে ফেলে পালিয়ে যান চালক ও হেলপার। ছবি : কালবেলা

রাজধানীর বাহাদুর শাহ পার্কে অজ্ঞাত এক যুবককে অজ্ঞান অবস্থায় ফেলে পালিয়েছে বাসের চালক ও হেলপার। প্রাথমিকভাবে ভুক্তভোগীর নাম পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে মলমপার্টির খপ্পরে পড়ে চেতনানাশক দ্রবের শিকার হয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ভিক্টর ক্লাসিকের পরিবহনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভিক্টর ক্লাসিক বাসে লুটপাটের শিকার হন অজ্ঞাত এক যুবক। বাসের চালক ও হেলপার অজ্ঞাত লোককে অজ্ঞান অবস্থায় রেখেই পালিয়ে যান। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইএমএল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শের আলী তাকে উদ্ধার করেন। পরে সূত্রাপুর থানার পুলিশ এসে তাকে মিডফোর্ট হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তির চিকিৎসাসহ সার্বিক খরচ বহনের দাবি নিয়ে অভিযুক্ত ভিক্টর ক্লাসিকের বাস আটক করে শিক্ষার্থীরা।

ভুক্তভোগীকে সহযোগিতা করা শিক্ষার্থী শের আলী বলেন, আমি ক্লাস শেষ করে মেসে ফেরার সময় বাহাদুর শাহ পার্কের নার্সারি সংলগ্ন এলাকায় ভিক্টর ক্লাসিক বাস চালককে অজ্ঞান অবস্থায় এক যাত্রীকে নামাতে দেখি। পরে আমি তাকে সহযোগিতা করতে গেলে আমার কাছে লোকটিকে হস্তান্তর করে চালক ও হেল্পার পালিয়ে যান। এসময় ভিক্টর ক্লাসিকের লাইন ম্যান বাবুলকে লোকটিকে হাসপাতালে নেওয়ার কথা বললে তিনি আমাকে বেশি না বোঝার কথা বলেন।

এ বিষয়ে ফরিদাবাদ ফাঁড়ির ইনচার্জ আল আমিন হাওলাদার বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী মিডফোর্ট হাসপাতালে ভর্তি আছেন। এখনও অজ্ঞান অবস্থায় আছেন। প্রাথমিক ভাবে ধারণা করছি তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। অভিযুক্ত বাস আমরা জব্দ করেছি। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X