কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ
দুদকের ফাঁদ মামলা 

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দক্ষিণ সিটির ওয়ার্ড সচিব 

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক কুতুবউদ্দিন সোহেল। ছবি : কালবেলা
ঘুষের টাকাসহ হাতেনাতে আটক কুতুবউদ্দিন সোহেল। ছবি : কালবেলা

ঘুষের টাকাসহ হাতেনাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর একটি অভিযানিক দল ফাঁদ মামলায় তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় দুদকের ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। যার নম্বর : ২৮

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব বাসাবোর লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. সাইফুল ইসলাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্মাণাধীন লাইফ কেয়ার ডায়াগনস্টিক (হসপিটাল) সেন্টার চালুর জন্য সিটি করপোরেশনের ছাড়পত্র প্রয়োজন। আবেদনপত্র দাখিলের পর সংশ্লিষ্ট ওয়ার্ডের সচিব কুতুবউদ্দিন সোহেল সরেজমিন পরিদর্শনে গিয়ে কোনো ত্রুটি না পেলেও ছাড়পত্র দেওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, সচিব সোহেলকে হুমকি দেন যে, দাবি করা ঘুষের টাকা না দিলে তিনি কোনোভাবেই ছাড়পত্র দেবেন না। তিনি আরও জানতে পারেন, কুতুবউদ্দিন সোহেল আগত সকল সেবাপ্রার্থীদের নিকট থেকে ছাড়পত্র প্রদান বাবদ ঘুষ নেন।

বিষয়টি অবগত হয়ে কমিশনের অনুমোদন নিয়ে কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তারে একটি ফাঁদ মামলা পরিচালনা করে দুদক। এক্ষেত্রে প্রথমে ১ হাজার টাকার ১০টি নোটে ১০ হাজার টাকার প্রথমে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইনভেন্টরি তালিকার মাধ্যমে টাকার নম্বর লিখে রাখা হয়। এরপর সেই টাকা অভিযোগকারী ম্যানেজার মো. সাইফুল ইসলামকে দেয়া হয় মো. কুতুব উদ্দিন সোহেলকে ঘুষ দেওয়ার জন্য। অন্যদিকে মো. কুতুব উদ্দিন সোহেলের অফিসের আশেপাশে ছদ্মবেশে ওত পেতে থাকে দুদকের অভিযানি দল। এরপর ঘুষ দেওয়ার সময় সেই টাকাসহ হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত ওয়ার্ড সচিব মো. কুতুব উদ্দিন সোহেলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানি / ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১১

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১২

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৩

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৪

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৫

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৬

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৭

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৮

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৯

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

২০
X