কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বাঁচতে চান দেবদুলাল

দেবদুলাল দেবনাথ (সুমন)। ছবি : সংগৃহীত
দেবদুলাল দেবনাথ (সুমন)। ছবি : সংগৃহীত

এই পৃথিবীর সুন্দর আলো-বাতাসে বাঁচতে চান দেবদুলাল। ভালোবাসার মানুষটির হাত ধরে স্বপ্নের পথে হাঁটতে চান তিনি। কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শুধু একটি আকুতি তার— ‘আমি বাঁচতে চাই।’

দেবদুলাল দেবনাথ (সুমন) ঝিনাইদহ শহরের ৮নং ওয়ার্ডের চাকলাপাড়ার (খোর্দ্দ ঝিনাইদহ) বাসিন্দা। ২০০০ সালে কাঞ্চননগর মডেল হাইস্কুল থেকে এসএসসি ও ২০০৫ সালে ঝিনাইদহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে পড়ালেখা শেষে ঢাকা জজকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

সেই থেকে শুরু তার সমাজ ও মানুষের জন্য কাজ করার স্বপ্নযাত্রা। কিন্তু হঠাৎ সাজানো সবকিছু এলোমেলো হয়ে যায়। ২০১৮ সালে জানতে পারেন— তার দুটি কিডনি সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে।

সেই থেকে শুরু হয় তার দীর্ঘ যন্ত্রণাময় জীবনযুদ্ধ। গত কয়েক বছর ধরে সপ্তাহে ২-৩ বার ডায়ালাইসিস, ইনজেকশন, ওষুধ —সব মিলিয়ে মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছেন। শুরু থেকে ঈদ-পুজার প্রতিটি ছুটি পর্যন্ত হাসপাতালের বিছানাতেই কাটিয়েছেন তিনি।

দেবদুলাল বলেন, আমি আর আমার স্ত্রী— একসঙ্গে অসহ্য কষ্ট আর চোখের জলের মাঝে বাঁচার জন্য লড়ছি। বর্তমানে আমি ঢাকার কিডনি ফাউন্ডেশনে (রুম নং ৫০৯) অধ্যাপক ডা. হারুন-উর-রশিদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছি। এখন পর্যন্ত পরিবার এবং বন্ধুবান্ধবের সহায়তায় চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ টাকা।

তিনি আরও বলেন, বাঁচতে হলে জরুরি ভিত্তিতে ABO ইনকম্প্যাটিবল পদ্ধতিতে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, যার ব্যয় প্রায় ৩০ লাখ টাকা। আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনেকেই সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় তা এখনও অনেক কম। পরিবারে উপার্জনক্ষম আর কোনো ব্যক্তি নাই। অর্থের সংস্থান না হওয়ায় ডাক্তার কিডনি ট্রান্সপ্লান্টের তারিখ প্রদান করতে পারছে না। বিলম্বের জন্য ক্রমেই আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডাক্তার আশাবাদী দ্রুত কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারলে ঈশ্বরের কৃপায় আমি সুস্থ হয়ে উঠব।

কোনো সহৃদয়বান ব্যক্তি (দেবদুলালের চিকিৎসার ব্যয়ভার (আংশিক বা সম্পূর্ণ) নিতে পারেন। সরেজমিনে দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসার ব্যয়ভার প্রদান করতে পারেন।

সহায়তার জন্য বিকাশ / নগদ (পার্সোনাল) : ০১৯৩৭ ১৬২ ০৩৬ (দেবদুলাল দেবনাথ সুমন) ব্যাংক অ্যাকাউন্ট : Dutch-Bangla Bank Ltd, Jhenaidah Branch, অ্যাকাউন্টের নাম- Deb Dulal Deb Nath (Sumon), অ্যাকাউন্ট নং- 2281580029604, রাউটিং নং- 090440641

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X