কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

মিরপুর মডেল থানা। ছবি : সংগৃহীত
মিরপুর মডেল থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর পশ্চিম শেওড়াপাড়ার শামীম স্বরণি এলাকা থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) রাতে মেট্রো স্টেশন সংলগ্ন পশ্চিম শেওড়াপাড়ায় ৬৪৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-১ ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত একজনের নাম মরিয়ম বেগম (৬২) এবং আরেকজনের নাম সুফিয়া বেগম (৬০)। তারা সম্পর্কে আপন বোন।

পুলিশ বলছে, দুটি মরদেহেই জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ডিএমপির মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, ওই বাসায় মরিয়ম বেগম এবং সুফিয়া বেগম ছাড়াও মরিয়মের মেয়ে নুসরাত জাহান থাকতেন। শুক্রবার রাতে বাসায় এসে মরিয়ম এসে দেখেন যে দরজা বাইরে থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও সাড়া মিলছিল না। এরপর আশপাশের লোকজনকে ডাক দিয়ে নুসরাত জাহান দরজা ভেঙে মা ও খালার রক্তাক্ত লাশ দেখতে পান।

তিনি বলেন, নিহত দুজনের শরীরেই জখমের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য জানার চেষ্টা করছি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুমন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। ঘটনাস্থলে সুরতহাল ও প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X