কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু, বিনামূল্যে চিকিৎসা

ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু হয়েছে। ছবি : কালবেলা
ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু হয়েছে। ছবি : কালবেলা

তীব্র গরমের মধ্যে হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসা দিতে ঢাকার মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু হয়েছে। ২৫টি শয্যা নিয়ে চালু করা এ সেন্টারে তাপজনিত অসুস্থতায় আক্রান্তদের চিকিৎসা নিতে কোনো অর্থ খরচ করতে হবে না।

সোমবার (১২ মে) হিট স্ট্রোক সেন্টার উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।

তিনি বলেন, তাপপ্রবাহ চলাকালীন সময় তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে শয্যা সংখ্যা বাড়ানো যাবে। এ হাসপাতালে দ্বিতীয় তলায় আইসিইউর ব্যবস্থা আছে। জটিলতা দেখা দিলে রোগীদের সেখানে স্থানান্তর করা হবে।

ইমরুল কায়েস আরও বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ডিএনসিসির এ সেবা অন্তর্ভুক্ত হয়েছে। হিট স্ট্রোকে আক্রান্ত হলে ৯৯৯ নম্বরে যোগাযোগ করে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ডিএনসিসির ৫টি অ্যাম্বুলেন্স আছে। নাগরিকরা তাদের প্রয়োজনে ফোন করে অ্যাম্বুলেন্স সেবাও নিতে পারবেন।

বৈশাখ মাসের শেষদিকে দেশজুড়ে মাঝারি মাত্রার তাপপ্রবাহ দেখা যাচ্ছে। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত শনিবার এ জেলায় তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

তবে রোববার (১১ মে) সন্ধ্যার দিকে দেশের কয়েকটি জেলায় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। শনিবার (১০ মে) ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রোববার রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাড়া বাসা থেকে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

১০

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১১

নামাজরত মুসল্লির মৃত্যু

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৩

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৪

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৫

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৬

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৭

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৮

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৯

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

২০
X