কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৪৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র পরিচালনায় ধর্মীয় সংখ্যালঘুদের অংশীদারিত্ব দাবি যুব ঐক্য পরিষদের

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা। ছবি : কালবেলা
বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা। ছবি : কালবেলা

দেশের যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার রক্ষার অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।

শুক্রবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও বর্ধিত সভায় এই দাবি জানানো হয়।

যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যতম সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ নাথ ও সুদীপ্ত শর্মার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন- ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য জে এল ভৌমিক ও রঞ্জন কর্মকার। আরও বক্তব্য দেন- যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, ছাত্রবিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, সহ-যুববিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজীব বড়ুয়া, সহসভাপতি সুবল ঘোষ ও সিমাজু বড়ুয়া সীমান্ত, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহাসহ বিভিন্ন জেলা ও মহানগর কমিটির নেতারা।

বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র-যুবসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নারী-পুরুষ যেভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল, তার পেছনে সংগঠিত কাজ করেছিল সংখ্যালঘু ছাত্র ও যুবরা। সেই ধারাবাহিকতায় সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে থেকে সংগঠিত করা এবং যুব সমাজকে তার নেতৃত্ব দেওয়ার কৌশল নিয়ে বর্ধিত সভায় আলোচনা হয়। এ বিষয়ে যার যার অবস্থান থেকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুব ঐক্য পরিষদের নেতারা।

তারা আগামী দিনে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর যে রাজনৈতিক সংগ্রাম, সেই লক্ষ্যে যুব সমাজকে রাজনৈতিকভাবে একটি প্ল্যাটফর্মে সংঘটিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা তৈরি করার প্রক্রিয়া শুরু করার জন্য নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে: মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১০

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১১

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১২

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৪

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৫

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৬

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৮

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১৯

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

২০
X