কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি গণহত্যার অভিনব প্রতিবাদ জানাল ব্রিটিশ চিকিৎসরা

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলি গণহত্যার অভিনব প্রতিবাদ জানিয়েছে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তারা ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১১ জুলাই) আলমায়াদিন টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে সব রকম পেশাগত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ব্রিটিশ চিকিৎসরা। প্রস্তাবে বলা হয়েছে, আইএমএ চিকিৎসা নিরপেক্ষতার নীতিমালা এবং গাজার হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোর ওপর হামলার সরাসরি নিন্দা না জানানো পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। এ সময়ে তাদের সঙ্গে ব্রিটিশ চিকিৎসরা কোনো রকম পেশাগত যোগাযোগ রাখবে না।

ব্রিটিশ-জর্ডানিয়ান চিকিৎসক ড. ফারিদ আল-কুসুস বলেন, আমাদের দায়িত্ব হলো রোগী ও স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করা। আইএমএ গাজার হাসপাতালে হামলার বিষয়ে চুপ ছিল। কিন্তু ইরানের হামলায় ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা তীব্র নিন্দা জানিয়েছে। এ ধরনের দ্বৈত নীতি মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হওয়ার পর গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫৭ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ৩৭ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X