কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৫:৪১ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৪২ এএম
অনলাইন সংস্করণ

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের দাবি

আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা
আলোচনা সভায় অতিথিরা। ছবি : কালবেলা

তামাক কোম্পানির সঙ্গে আলোচনাসাপেক্ষে তাদের মতামত গ্রহণের সিদ্ধান্ত বাতিল করে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর অবসর ভবনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়র-ডব়্প এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানায়।

এ সময় বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, এনএসইউ গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. রিশাদ চৌধুরী রবিন, সাবেক সচিব ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচালক মোহাম্মদ আলী, মুন্সী আলাউদ্দীন আল আজাদ, মো. সুরাতুজ্জামান, মো. ইসমাইল হোসেন, সামসাদ বেগম প্রমুখ।

সারোয়ার বারী বলেন, গত বছরের ৯ ডিসেম্বর ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া পরিমার্জনের জন্য উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করে। গত ১৩ জুলাই এই উপদেষ্টা কমিটি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে তামাক কোম্পানির সঙ্গে বসে তাদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, যা ডব্লিউএইচও এফটিসি এর ধারা ৫.৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। কেননা, ধারা ৫.৩ অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণ আইন, বিধিমালা বা নীতি প্রণয়নের প্রক্রিয়ায় তামাক কোম্পানি বা তাদের সংশ্লিষ্ট কোনো পক্ষের প্রস্তাব, মতামত বা অংশগ্রহণ কোনোটিই গ্রহণযোগ্য নয়।

রিশাদ চৌধুরী বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রক্রিয়ায় অগ্রাধিকার পেতে হবে জনস্বাস্থ্যের— তামাক কোম্পানির স্বার্থের নয়—এবং তামাক কোম্পানি এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের মতামত নেওয়ার জন্য কোনো পরামর্শ সভা আয়োজন করা যাবে না।

ডব়্প-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেবা আফরোজা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X