মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাবি ক্যাম্পাসে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মবের আস্তানায় পরিণত হয়েছে। তিনি অভিযোগ করেন, যদি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব কালচার না চলত, তাহলে চবির নারী শিক্ষার্থীর লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটত না।

তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করে বলেন, আমাদের ভাইয়েরা হামলার শিকার হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন হুঁশিয়ারি দিয়ে বলেন, যে জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছে, প্রয়োজনে এই সরকারকেও নামাতে বেশি সময় লাগবে না।

ডাকসুতে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেন, চবিতে দারোয়ান এক নারী শিক্ষার্থীর সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে মারধর করেছে। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালায়। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবে না, চবির শিক্ষার্থীদের পাশে আমরা আছি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম বলেন, এ দেশে শিক্ষার্থীরা আগেও মার খেত, এখনো খাচ্ছে। চবিতে মধ্যযুগীয় কায়দায় হামলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি সামাল দিতে না পারলে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদল নেতারা দাবি করেন, হামলার দাগ শুকানোর আগেই প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে, অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X