সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আটক ১৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ফেরত বাংলাদেশিদের একাংশ। ছবি : কালবেলা
ফেরত বাংলাদেশিদের একাংশ। ছবি : কালবেলা

আটক হওয়া ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়।

এর আগে শনিবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর সীমান্ত চেকপোস্ট এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের হাকিমপুর চেকপোস্টে তাদের আটক করে বিএসএফ।

আটকরা হলেন— বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বদনীডাঙ্গা এলাকার আফজাল শেখের ছেলে মিজানুর রহমান শেখ, আফজাল শেখর স্ত্রী শারমিন আক্তার, ছেলে শামীম শেখ, মেয়ে রুমা শেখ, আফজাল শেখের কবির শেখ, তার স্ত্রী তফুরা বেগম, সানকিডাঙ্গা এলাকার মোস্তফা শিকদারের ছেলে নজরুল শিকদার, তার স্ত্রী মোসা. কহিনুর বেগম, পিরোজপুর জেলার জিয়ানগর থানার চন্ডিপুর গ্রামের হানিফ মৃধার ছেলে আরমান মৃধা, তার স্ত্রী হাজেরা আক্তার, ছেলে হাফিজুল, মেয়ে আমিনা, চুন্ন শেখর স্ত্রী মুকুল বেগম ও সাতক্ষীরা আশাশুনি উপজেলার পদ্মবেউলা গ্রামের মোসলেম মোড়লের ছেলে আব্দুল কাদের মোড়ল।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক কালবেলাকে বলেন, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিব্যজ্যোতি ডলি এবং বাংলাদেশ বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের নেতৃত্বে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় বিজিবি নায়েব সুবেদার মো. আবুল কাশেম সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আটক বাংলাদেশিদের নাম-ঠিকানা যাচাই শেষে রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X