কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রগতি ইন্ডাস্ট্রিজের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের একটি চিত্র। ছবি: সংগৃহীত

ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) আওতাধীন শিল্পপ্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করে প্রগতি।

শনিবার (১৭ জুন) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের হাত থেকে সনদ ও ট্রফি গ্রহণ করেন প্রগতি ইন্ডাস্ট্র্রিজের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিএসইসি ও প্রগতি ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান, এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এনপিও মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম, বিএসইসির পরিচালক অর্থ (অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রগতি রাষ্ট্রীয় শিল্প খাতে গাড়ি সংযোজনকারী একমাত্র শিল্পপ্রতিষ্ঠান। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে বাস, মাইক্রোবাস, ট্রাক, মিনিট্রাক ও অ্যাম্বুলেন্স সরবরাহ করে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বর্তমানে প্রগতি ইন্ডাস্ট্রিজ মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স ২০এমওয়াই, পাজেরো স্পোর্ট কিউএক্স, মিতসুবিশি এএসএক্স এসইউভি জিপ, মিতসুবিসি (এল-২০০) ডাবল কেবিন পিক-আপ, মাহিন্দ্র স্করপিও ডাবল কেবিন পিকআপ এবং বাস, মিনিবাস, ট্রাক ও মিনিট্রাক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে সুনামের সঙ্গে বাজারজাত করছে। প্রগতি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছে।

প্রগতি ইন্ড্রাস্ট্রিজের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, জাতীয় পর্যায়ে এই অর্জন প্রগতির উৎপাদনে উৎকর্ষতা সাধনে অগ্রণী ভূমিকা রাখবে এবং দেশের অগ্রযাত্রায় আরও দায়িত্বশীল অবদান রাখতে অনুপ্রেরণা জোগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১১

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১২

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৩

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৪

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৫

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৮

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৯

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

২০
X