কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলি ব্যাগের হাতলে লুকানো ছিল ইয়াবা, যেভাবে ধরা পড়লেন দুই নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসেন দুজন নারী। তাদের সঙ্গে ছিল দুটি ট্রাভেল ব্যাগ। আর এই ট্রাভেল ব্যাগের হাতলেই লুকানো ছিল ৫ হাজার ৮শ পিস ইয়াবা! পরে তাদের দেহ তল্লাসী করে আরও ১৭৮০ পিস ইয়াবা পাওয়া যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই দুই নারীকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারদের নাম রোজিনা ও ফাহমিদা ইয়াসমিন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াবা আসবে’ এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে দুজন নারীকে আটক করে বিমানবন্দরের এএপি অফিসে নিয়ে আসা হয়। তাদের জিজ্ঞাসাবাদ জানায়, তারা বিশেষ কায়দায় তাদের সঙ্গে থাকা দুটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতরে এবং নিজেদের দেহে ইয়াবা পরিবহন করছে। পববর্তীতে তাদের ট্রলি ব্যাগ ও দেহ তল্লাসী করে মোট ৭ হাজার ৫৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালান প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, বিমানযাত্রী বেশে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের তৎপরতা সম্প্রতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব অপরাধ কার্যক্রম রোধে বরাবরের মতোই তৎপর আছি।

কালবেলা/এমএসকেএম/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X