কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : ইশরাক

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ও ঢাকা-৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।

ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের ব্যবহার করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

নিজেদের ভেতরের বিভেদ দূর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভেদ আন্দোলনকে দুর্বল করবে। জুলাই আন্দোলনের সব দল ঐক্যবদ্ধ না থাকলে বহিঃশত্রুরা দেশকে করদ রাষ্ট্রে পরিণত করতে পারে।

দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বার্থে সব ধরনের বিভেদ ভুলে এগিয়ে যেতে হবে।

এদিকে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে সবার অধিকার নিশ্চিত করা যায়। ছাত্র-জনতা যে পরিবর্তনের পথ তৈরি করেছে, সেই সুযোগ কাজে লাগাতে চান তারা।

তিনি বলেন, ১৫ থেকে ১৬ বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে।

বিএনপির এই নেতা বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা, মসজিদ, এত ইমাম, উলামা, বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে? এত দুর্নীতি করে? আমি বুঝতে পারি না। একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ- সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে?

মির্জা ফখরুল বলেন, গত ১০ বছর ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত। এতদিন পিআরের কথা বলে এখন সুর নরম করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেওয়ার কথা ইসলাম সমর্থন করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X