কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে নিহত বাবা-ছেলের দাফন সম্পন্ন

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজায় স্থানীয়সহ প্রতিবেশীদের উপস্থিতি। ছবি : সংগৃহীত
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজায় স্থানীয়সহ প্রতিবেশীদের উপস্থিতি। ছবি : সংগৃহীত

নরসিংদীতে ভূমিকম্পে বাসার পাশের নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দেলোয়ার হোসেন উজ্জ্বল (৩৮) ও তার ৯ বছরের ছেলে ওমরের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া উপজেলার উত্তরপাড়া গ্রামের উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। বাবা-ছেলের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহত দেলোয়ার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের উচ্চমান সহকারী পদে কর্মরত ছিলেন। আর তার ছেলে ওমর নরসিংদীর একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিসূত্রে দেলোয়ার পরিবারসহ নরসিংদী শহরের গাবতলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে পাশের নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ধসে তাদের ওপর গিয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নরসিংদী সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ারও মারা যান।

এ ঘটনায় দেলোয়ারের দুই কন্যা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবার এবং গ্রামের মানুষ ভাগ্যের নির্মমতায় বাগরুদ্ধ।

শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কিশোরগঞ্জে এই ভূমিকম্পে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলেও শক্ত ঝাঁকুনি মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X