কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ছবি : সংগৃহীত
দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। ছবি : সংগৃহীত

দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডসে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার পুরস্কার’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। এ অর্জন দেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে দারাজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এক দশকের শ্রেষ্ঠত্ব উদ্‌যাপন উপলক্ষে শেরাটন ঢাকায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ পুরস্কার প্রদান করেন।

দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল ইকোনমিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলা প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের সঙ্গে এ স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সত্যিই সম্মানের। দারাজে আমরা প্রতিদিন নিরলস কাজ করছি প্রযুক্তির মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা আরও সহজ করা, বিক্রেতাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং দেশের ডিজিটাল বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এ যাত্রায় সবার সহযোগিতা ও আস্থা আমাদের অনুপ্রাণিত করেছে।

‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য মনোনীতদের গত তিন বছরের ব্যবহারকারীর সংখ্যা, মূল্য সংযোজন এবং রাজস্ব অবদান বিবেচনায় নিয়ে মূল্যায়ন করা হয়। এসব মানদণ্ডে দারাজ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে; একই সঙ্গে বাংলাদেশের ৬৪টি জেলায় নিজেদের কর্মকাণ্ড (অপারেশনস) সম্প্রসারণ করেছে, যার ফলে দেশব্যাপী গ্রাহকদের কাছে মানসম্পন্ন পণ্য আরও সহজলভ্য হয়েছে।

২০১৬ সাল থেকে আয়োজিত ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস আইসিটি উদ্যোক্তা এবং এ খাতের সফল উদ্যোগগুলোকে স্বীকৃতি দিয়ে আসছে। এই আয়োজন জাতি গঠনে প্রযুক্তির ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উদ্ভাবন উৎসাহিত করে। এই বছরের অনুষ্ঠানটি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক দৃশ্যপটে প্রযুক্তিগত অগ্রগতির এক দশকের অবদান উদ্‌যাপন করার লক্ষ্যে আয়োজন করা হয়।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কি বলছে সংবিধান?

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব’

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১০

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১১

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১২

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৩

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

১৪

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

১৫

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

১৬

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৭

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

১৮

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

১৯

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

২০
X