চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০২:৪২ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ওমান থেকে ফিরল ৮ প্রবাসীর কফিনবন্দি দেহ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির কফিনবন্দি মরদেহ । ছবি : কালবেলা
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির কফিনবন্দি মরদেহ । ছবি : কালবেলা

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে। এদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। অন্যজনের বাড়ি রাউজান উপজেলায়।

শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহগুলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে স্বজনরা গ্রহণ করেন। রোববার সকালে সন্দ্বীপের সাতজনের মরদেহ নিজ বাড়িতে নেওয়া হবে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্দ্বীপের সাতজনসহ আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে এসে পৌঁছেছে। স্বজনরা মরদেহ বুঝে নিয়েছেন। এখন সন্দ্বীপের সাতজনের মরদেহ কুমিরা ঘাটে নেওয়া হচ্ছে। রোববার সকাল ৭টায় সন্দ্বীপ নেওয়া হবে। পরে পূর্ব সন্দ্বীপ হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।’

এর আগে, গত ৮ অক্টোবর ওমানের স্থানীয় সময় দুপুর ৩টার দিকে দেশটির দুখুম সিদরা এলাকায় সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় তারা নিহত হন। তারা সবাই সাগরে আমিন মাঝি নামের একজনের নৌকায় মাছ ধরার কাজ করতেন। দুর্ঘটনায় আমিন মাঝি নিজেও মারা যান। নিহত বাকি ৬ জন হলেন—মোশাররফ হোসেন রনি, মো. বাবলু, শাহাবুদ্দিন, মো. রকি, মো. আরজু ও মো. জুয়েল।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X