শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

পুরোনো ছবি
পুরোনো ছবি

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আর এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় এবার কোরবানির পশুর হাট বসবে ১৯টি স্থানে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে পশুর হাট বসবে। ইতোমধ্যে উভয় সিটি করপোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।

দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশ-পাশের খালি জায়গা।

এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গায় হাট বসবে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে রয়েছে-বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নাম্বার ওয়ার্ডের ৬ নাম্বার সেকশন (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজ এর খালি জায়গায় হাট বসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১০

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১১

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১২

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৩

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৪

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৫

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৬

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৭

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৮

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৯

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

২০
X