কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কাকরাইলে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এদিকে আজ দুপুর ২টার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সময়ে রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের একদফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি।

বিএনপির সমাবেশ বেলা ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার রাত থেকেই নয়াপল্টনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপও বাড়ছে। কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে।

অপর দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা।

শনিবার সকাল ১০টার দিকে সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা।

মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল।

এছাড়া মহিলা আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

অন্যদিকে আরামবাগ এলাকায় জামায়াত সমাবেশের প্রস্তুতি নিয়েছে। জামায়াত ঘোষিত নির্ধারিত স্থান মতিঝিলের শাপলা চত্বর এলাকায় নিয়োজিত রয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

১০

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

১১

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

১২

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১৪

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৫

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১৬

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৭

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৮

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৯

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

২০
X