কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নগর গবেষণা কেন্দ্র ঢাকার নির্বাচন অনুষ্ঠিত

নগর গবেষণা কেন্দ্র ঢাকার (২০২৩-২০২৭) কার্যনির্বাহী পর্ষদ। ছবি: কালবেলা
নগর গবেষণা কেন্দ্র ঢাকার (২০২৩-২০২৭) কার্যনির্বাহী পর্ষদ। ছবি: কালবেলা

নগর গবেষণা কেন্দ্র, ঢাকার বার্ষিক বক্তৃতা ও ৪৯তম বার্ষিক সাধারণ সভা এবং ৭ম কার্যনির্বাহী পর্ষদ (২০২৩-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ জুন) বিকেল ৫টায় ধানমন্ডির উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নগর গবেষণা কেন্দ্রের সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে সিইউএস বার্ষিক বক্তৃতা- ‘২০২৩ এর নগর দরিদ্র : বস্তিবাসী নারীর অবস্থান’ শীর্ষক বিষয়ে বক্তা ছিলেন প্রখ্যাত নৃ-বিজ্ঞানী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, নগর গবেষণা কেন্দ্রের ফেলো অধ্যাপক ফারজানা ইসলাম, পিএইচ.ডি।

বার্ষিক সাধারণ সভায় নগর গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে বাংলাদেশের পাঁচজন খ্যাতনামা শিক্ষাবিদ ও নগর বিশেষজ্ঞকে ‘সিইউএস ফেলো’ হিসেবে সম্মাননা জানানো হয়। তারা হলেন অধ্যাপক বুলবন ওসমান, পরিকল্পনাবিদ শওকত আলী খান, অধ্যাপক মেসবাহ-উস-সালেহীন, স্থপতি আবদুস সালাম এবং অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সাধারণ সভা শেষে তিন সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনার নগর গবেষণা কেন্দ্রের নবনির্বাচিত ৭ম কার্যনির্বাহী পর্ষদের (২০২৩-২০২৭) নাম ঘোষণা করেন।

নতুন পর্ষদে সভাপতি পদে কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রখ্যাত ভূগোলবিদ ও নগর বিশেষজ্ঞ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম পুনঃনির্বাচিত হন। সহসভাপতি (দুজন) পদে নির্বাচিত হন—নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মো. গোলাম মরতুজা এবং ভূগোলবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক কাজী গুলশান নাহার মদীনা। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন স্থপতি ও পরিকল্পনাবিদ স্থপতি সালমা এ. শফি। নির্বাহী সচিব পদে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ভূগোলবিদ ও নগর পরিকল্পনাবিদ নুরুল ইসলাম নাজেম। যুগ্ম সচিব হিসেবে নির্বাচিত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দা ইসরাত নাজিয়া। এ ছাড়া ১৩ জন নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৭২ সালের ১৩ মে প্রতিষ্ঠিত নগর গবেষণা কেন্দ্র এর বস্তুনিষ্ঠ কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে। বহু শাস্ত্রীয় বৈশিষ্ট্যসংশ্লিষ্ট সকলের ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় স্বাধীন, সেচ্ছাসেবী ও অলাভজনক গবেষণা প্রতিষ্ঠানটি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১০

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১১

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

১২

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ কর্মী গ্রেপ্তার

১৩

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

১৪

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৫

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

১৬

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১৭

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১৮

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১৯

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

২০
X