পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

পাটগ্রাম সীমান্তে নিহতের লাশ হস্তান্তর। ছবি : কালবেলা
পাটগ্রাম সীমান্তে নিহতের লাশ হস্তান্তর। ছবি : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত সবুজ ইসলামের মরদেহ বাংলাদেশে ফেরত এসেছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে শমসেরনগর সীমান্তের মেন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে সবুজ ইসলামসহ কয়েকজন যুবক গরু পারাপারের উদ্দেশে ভারতে প্রবেশ করেন। তখন ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই সবুজ নিহত হন।

ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং রাতেই মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৈঠকের মাধ্যমে মরদেহ ভারতীয় পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয় এবং আইনি প্রক্রিয়ার পর নিহতের বড় ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বিজিবি তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, জাতীয় দলের পর এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X