কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ব্যাটারিচালিত যানবাহন-শ্রমিকদের ওপর চাঁদাবাজি বন্ধের দাবি

চাঁদাবাজি বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। ছবি : কালবেলা
চাঁদাবাজি বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। ছবি : কালবেলা

চাঁদাবাজি ও জুলুম-নির্যাতনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয়কারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে সংগঠনটি এ দাবি করেছে।

একইসঙ্গে ব্যাটারিচালিত যানবাহন চলাচলে বাস্তবসম্মত পরিকল্পিত নীতিমালা বাস্তবায়নের দাবি জানায় সংগঠনটি।

সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোনো দেশে এত সংখ্যক শ্রমিক এ ধরনের অমানবিক পেশার সঙ্গে যুক্ত নেই। যান্ত্রিক উৎকর্ষতার যুগে উন্নত বিশ্বে যখন পশু দিয়ে অতিপরিশ্রমের কাজ করাকে নিরুৎসাহিত করা হয়, সেখানে জীবিকার তাগিদে আমাদের দেশের লাখ লাখ মানুষ ভারবাহী পশুর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। তাই রিকশার যান্ত্রিকীকরণ একটি আবশ্যিক মানবিক কর্তব্য।

সমাবেশে অংশ নেওয়া এক রিকশাচালক বলেন, কামরাঙ্গীচরের সোনারঘাট এলাকায় তিনি দীর্ঘ দিন রিকশা চালান। কিন্তু ব্যাটারিচালিত রিকশা চালাতে ওই এলাকার সোহরাবের কাছে থেকে তিন হাজার টাকা দিয়ে কার্ড নিতে হয়। এই কার্ড দেখালে পুলিশ ধরে না। আর কার্ড না থাকলে পুলিশ ধরে।

ব্যাটারিচালিত যানবাহনকে বিআরটিএ লাইসেন্স না দেওয়ায় আইনগত সমস্যা হচ্ছে দাবি করে সংগঠনটি বলছে, এই সুযোগে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা ট্রাফিক ও পুলিশের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে শ্রমিক ও মহাজনদের ওপরে নানা ধরনের নিপীড়ন চালাচ্ছে। কার্ড ও টোকেনের নামে এই চাঁদাবাজি শ্রমিকদের জীবন- জীবিকাকে দুর্বিষহ করে তুলেছে।

বৃহত্তর লালবাগ-কামরাঙ্গীরচর অঞ্চলে চাঁদাবাজ সোহরাব, পল্লবীসহ বৃহত্তর মিরপুর অঞ্চলে চাঁদাবাজ মাওরা আড্ডু, মোহাম্মদপুর অঞ্চলে সাংবাদিক পরিচয়ধারী কতিপয় ব্যক্তিসহ চাঁদাবাজরা প্রতি মাসেই কোটি কোটি টাকা অবৈধ চাঁদাবাজি করছে।

এসময় সংগঠনটির পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়। তাদের দাবিগুলো হলো—

১. ব্যাটারিচালিত যানবাহন-শ্রমিকদের ওপর জুলুম-নির্যাতন-চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কার্ড-টোকেনের নামে চলমান অবৈধ চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের প্রশ্রয়দাতা পুলিশ-ট্রাফিক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

২. বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও যানবাহনের লাইসেন্স প্রদান সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধের নির্বাহী আদেশ জারি করতে হবে। ব্যাটারিচালিত যানবাহন চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে।

৩. বিভিন্ন রাস্তায় রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

৪. পল্লবীতে সন্ত্রাসী মাওরা আড্ডু বাহিনী, বৃহত্তর লালবাগ-কামরাঙ্গীরচর অঞ্চলে চাঁদাবাজ সোহরাবসহ ঢাকার বিভিন্ন স্থানে সন্ত্রাসী-চাঁদাবাজদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।

৫. রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের নাগরিক অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

এ সময় সমাবেশে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহসভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, উপদেষ্টা ও সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি রতন, উপদেষ্টা ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X