কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০১:২৭ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মর্গের মেঝেতে পড়ে থাকা সেই শিশুটির পরিচয় জানা গেল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরোনো ছবি

ঢাকা মেডিকেল কলেজের মর্গ। মেঝেতে পড়ে রয়েছে একটি শিশু। মাথায় ঝুঁটি, পরনে ধূসর রঙের হাফ হাতা গেঞ্জি আর নীল পায়জামা। মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে।

তবে ঘটনাটি এমন না। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে শিশুটি। পরিচয় না পাওয়ায় ২৪ ঘণ্টা ধরে মর্গের মেঝেতে পড়ে রয়েছে তার দেহ।

বেইলি রোডের গ্রিন কোজি ভবনে মা-বাবার সঙ্গে গিয়েছিল শিশুটি। আগুনে মা-বাবাসহ প্রাণ গেছে শিশুটিরও। মর্গের মেঝেতে অজ্ঞাতনামা অবস্থায় পরে থাকার প্রায় ২৪ ঘণ্টা পরে শুক্রবার রাতে শিশুটির নানা তাকে শনাক্ত করে।

শিশুটির নানার নাম মুক্তার আলম হেলালি। তিনি জানান, তিন বছরের শিশুটির নাম ফাইরুজ কাশেম জামিরা (৩)। মায়ের নাম মেহেরুন নিসা জাহান হেলালি (২৪) এবং বাবা শাহজালাল উদ্দিন (৩৪)।

জামাতা শাহজালাল উদ্দিন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। কেরানীগঞ্জের পানগাঁও কার্যালয়ে শুল্ক বিভাগে তিনি কর্মরত ছিলেন। স্ত্রী, সন্তান নিয়ে বাস করতেন বসুন্ধরা রিভারভিউ এলাকায়। তিন দিনের ছুটিতে ওদের খাগড়াছড়ি বেড়াতে যাওয়ার কথা ছিল। মুঠোফোনে দীর্ঘ সময় ওদের খুঁজে না পেয়ে পরে হাসপাতালে যান তিনি।

আজ সকালে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটির খালা মুক্তারুন নিসা হেলালি জানান, তিনজনের মরদেহ নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে তারা কক্সবাজারের উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে পূর্ব গোয়ালিয়া গ্রামে বোনের শ্বশুরবাড়িতে তিনজনের দাফন হবে।

বেইলি রোডের আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই নি‌য়ে মোট ৪৩ জ‌নের মর‌দেহ হস্তান্তর করা হ‌লো। ১১ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা কেউ ‘শঙ্কামুক্ত’ নন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X