কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে হিরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত চারজন। ছবি : সৌজন্য
গ্রেপ্তারকৃত চারজন। ছবি : সৌজন্য

রাজধানীর পল্লবীর দুটি বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে হিরোইন ও ইয়াবাসহ চারজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (৬ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় পল্লবী থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং : ১২, ১৩, ১৪ ও ১৫। দুইটি মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিরপুর সার্কেলের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। বাকি দুটির বাদি এএসআই কাজল রেখা। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুমন, মো. ঝন্টু, মো. আলী ও মো. সোহেল।

মামলা সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবীর বিহারি ক্যাম্পে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানকালে কুর্মিটোলা পূর্ব ক্যাম্প থেকে ৪ গ্রাম হিরোইনসহ মো. সুমন ও ১৫ গ্রাম হিরোইনসহ মো. ঝন্টুকে আটক করা হয়। মিল্লাত ক্যাম্পে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ মো. আলী ও ২০ পিস ইয়াবাসহ মো. সোহেলকে আটক করা হয়।

জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিরপুর সার্কেলের পরিদর্শক মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাদের গ্রেপ্তার করেছি। আজ (৭ মার্চ) চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়ের করে তাদের কোর্টে চালান করা হয়েছে। গ্রেপ্তারকৃত ঝন্টুর বিরুদ্ধে ২টি এবং মো. আলীর বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১০

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১১

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১২

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৪

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৫

আবারও দেশে ভূমিকম্প

১৬

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৭

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৮

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

২০
X