কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ০৭:৪৭ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

বাচ্চা কোলে ঘুরে বেড়ান, সুযোগ বুঝে করেন চুরি!

ইতি বেগম। ছবি : সংগৃহীত
ইতি বেগম। ছবি : সংগৃহীত

রাজধানীতে ইতি বেগম (২৭) নামে এক নারী চোরকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যায় মিরপুর মডেল থানার মিরপুর ১০ নম্বর গোল চত্বরের হুপ মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইতি সাভার থানার আশুলিয়া চারবাগ এলাকার মৃত শহিদ হোসেনের মেয়ে। মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এ তথ্য জানান।

ওসি মো. মহসীন জানান, ইতি তার ছোট বাচ্চা কোলে নিয়ে ঘুরেন। এরপর সুযোগ বুঝে নারীদের মোবাইল, ভ্যানিটি ব্যাগ চুরি করেন। ইতি একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন বাসায়, দোকানে গিয়ে চুরি করেন। মানুষ যাতে সন্দেহ না করে সেজন্য কোলে বাচ্চা নিয়ে ঘুরেন। আবার ধরা পরে গেলে বাচ্চাসহ কান্নাকাটি করেন, ফলে দয়াপরবশ হয়ে মানুষ ছেড়ে দেয়। এই সুবিধার ফলেই কোলে বাচ্চা নিয়ে তিনি বিভিন্ন বাসাবাড়ি ও দোকানের সামনে ঘুরঘুর করেন।

তিনি জানান, আজ সন্ধ্যায়ও হুপ মার্কেটে একই কায়দায় দুটি মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে উপস্থিত মানুষ তাকে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X