কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না : মেয়র তাপস

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত
কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : সংগৃহীত

উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, কামরাঙ্গীরচরে স্থাপনা নির্মাণে কোনো অনুমোদিত প্রকল্প নেই।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকালে এক মতবিনিময়ে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের এ আশ্বাস দিয়েছেন মেয়র।

মেয়রের দপ্তরে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ ও সদস্য সচিব এসএম মওলা রেজার নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এসময় মেয়রের কাছে এক স্মারকলিপি হস্তান্তর করেন নাগরিক পরিষদ প্রতিনিধিরা।

পরিষদের সভাপতি একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণের কামরাঙ্গীরচরস্থ সৃজন কুটির (বাড়ি) পরিদর্শনের আমন্ত্রণ পৌঁছে দেন তারা। জবাবে সুবিধাজনক সময়ে কবির সৃজন কুটির পরিদর্শনে যাবেন বলে জানান মেয়র।

মতবিনিময়কালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রতিনিধি দলকে আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি, কামরুল ইসলাম সরণি এবং ইনার সার্কুলার রিং রোড প্রতিষ্ঠাসহ অন্যান্য উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবগত করেন।

পরে নাগরিক পরিষদ প্রতিনিধিরা মেয়র শেখ তাপসকে সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সন্তুষ্টি জানান এবং আশ্বস্ত হয়েছেন মর্মে অবগত করেন। এ ছাড়াও প্রতিনিধিরা কামরাঙ্গীরচরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্বার্থান্বেষী মহলের সৃষ্ট বহুমাত্রিক গুজবের বিরুদ্ধে সজাগ থেকে তা প্রতিহত করবেন বলে মেয়রকে জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X