মাইদুর রহমান রুবেল
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে এত লাশ আসে কোথা থেকে?

হাতিরঝিল লেক। পুরোনো ছবি
হাতিরঝিল লেক। পুরোনো ছবি

ইট-পাথরের এ যান্ত্রিক নগরীতে একটুখানি স্বস্তির নাম হাতিরঝিল। ব্যস্ত নগরীতে জলাধারের চারপাশে যেমন রয়েছে পিচঢালা পথ, তেমনি সড়কের পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। গাছের ছায়ায় প্রাণখুলে নিশ্বাস নেওয়ার ব্যবস্থাও রয়েছে পথিকের জন্য। তবে নান্দনিক এ হাতিরঝিলে আতঙ্কের খবর হলো মাঝেমধ্যেই সেখানে ভেসে ওঠে মানুষের মরদেহ।

রাত বাড়লেই জনশূন্য হয় হাতিরঝিল। নিরিবিলি থাকার সুযোগে সেখানে হত্যার পর লাশ ফেলে যাওয়ার খবর যেমন রয়েছে, তেমনি লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার খবরও মেলে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন, হাতিরঝিল কী অপমৃত্যুর নিরাপদ জোন হয়ে উঠছে?

রাজধানীর পূর্ব-পশ্চিমের যোগাযোগ বাড়িয়েছে হতিরঝিল প্রকল্প। যানজটের স্থবিরতায় খানিকটা স্বস্তিও দিয়েছে এর সংযোগ সড়কগুলো। মাঝখানে লেক আর চারপাশে সবুজে ঘেরা সড়কে তীব্র গরমেও শীতল পরশ লাগে পথিকের গায়ে।

তবে সম্প্রতি শান্ত হাতিরঝিল মাঝে মাঝেই হয়ে ওঠে অশান্ত। মাঝে মধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে অচেনা গলির কিশোর গ্যাং। সবচেয়ে বড় আতঙ্ক হাতিরঝিলের অস্বচ্ছ জলে মাঝে মধ্যেই ভেসে ওঠে মৃতদেহ।

সবশেষ গত ২০ এপ্রিল হাতিরঝিলে ভাসমান অবস্থায় রবিন নামের এক যুবকের লাশ উদ্ধার করে বাড্ডা থানা পুলিশ। তার বাড়ি কুমিল্লার চান্দিনায়। তাছাড়া গত ১৫ এপ্রিল ফয়েজ নামের আরেকজনের লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

প্রায় এক যুগ পূর্বে হাতিরঝিল ছিল রাজধানীবাসীর জন্য বিষফোঁড়া। ছিনতাইকারীদের ভয়ে দিনের বেলায়ও হাতিরঝিল এলাকা দিয়ে হেঁটে যেতে সাহস করত না মানুষ। ২০১৩ সালে হাতিরঝিল উদ্বোধনের পর প্রকল্পটি যেমন প্রাণ ফিরে পেয়েছে, তেমনি রাজধানীবাসী পেয়েছে দৃষ্টিনন্দন ও উপভোগ্য পর্যটন কেন্দ্র।

তবে আতঙ্কের বিষয় হলো- উদ্বোধনের পর থেকে হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে এখন পর্যন্ত শতাধিক মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যার মধ্যে ২০-২৫ জন প্রকাশ্যে আত্মহত্যা করেছেন। আর হত্যার শিকার হয়েছেন ২০ জনের বেশি। তাছাড়া ছিনতাই, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাংয়ের উৎপাত থেকে শুরু করে অপরাধজনিত নানা অঘটন ঘটছে সেখানে। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে একের পর এক লাশ পাওয়ার ঘটনা। লেকের পানিতে প্রায়ই পাওয়া যাচ্ছে পরিচিত বা অপরিচিত মানুষের লাশ।

একাধিক সাংবাদিকের মৃতদেহও মিলেছে এই হাতিরঝিলে। দিনের হাতিরঝিল যতটা সুন্দর রাতের হাতিরঝিল যেন ততটাই ভয়ংকর হয়ে উঠছে নগরবাসীর জন্য। রাত ১০টার পর পথিকের চলাফেরা কমতে শুরু করলে বাড়তে থাকে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা। প্রায়ই পথচারীদের আটকে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার খবরও পাওয়া যায়।

তবে পুলিশ বলছে, হাতিরঝিল, গুলশান আর বাড্ডা- এই তিন থানার সীমানায় হাতিরঝিল এলাকা। ভেসে ওঠা এসব মৃতদেহ হত্যা নয় আত্মহত্যা বলে মনে করেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।

তিনি বলেন, কেউ আত্মহত্যার সিদ্ধান্ত নিলে তাকে ঠেকানো কঠিন। তবু পুলিশের চোখে পড়লে তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাও আছে।

তবে এতকিছুর পরও হাতিরঝিলকে সবার স্বার্থে নিরাপদ করতে প্রশাসন জোরালো ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা ঢাকাবাসীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X