কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

গত বছর ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি : তাপস

ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। পুরোনো ছবি
ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপস। পুরোনো ছবি

২০২৩ সালে ঢাকাবাসীকে রোগমুক্ত ও স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৫ মে) সকালে মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে ১২ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে এ দাবি করেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ২০১৯ সালে ঢাকা শহরে সর্বোচ্চ রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। সে সময় ১ লাখ ৫৫ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ২০১৯ সালকেও ছাড়িয়ে যাবে। আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম। জনবল, যন্ত্রপাতি, মানসম্মত কীটনাশক মজুত রেখেছিলাম।

তিনি বলেন, আমাদের কাউন্সিলর ও মশক বাহিনীর সম্মিলিত প্রয়াসে আমরা সফলতার সঙ্গে সেই এডিস মশার বিস্তারকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ২০২৩ সালের তথ্য-উপাত্ত অনুসারে, ঢাকা শহরে দক্ষিণ ও উত্তর মিলে সর্বোচ্চ ১ লাখ ১৩ হাজার রোগী পাওয়া গেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালের তুলনায় ৪২ হাজারের মতো রোগী আমরা কম রাখতে পেরেছি। ঢাকাবাসীকে আমরা সেই সুবিধা দিতে পেরেছি, ঢাকাবাসীকে রোগমুক্ত রাখতে পেরেছি, স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছি।

তাপস বলেন, এবারও পূর্বাভাস রয়েছে যে, ডেঙ্গু রোগীর সংখ্যা হয়তো গত বছরকেও ছাড়িয়ে যেতে পারে। গত বছরের একটি বৈশিষ্ট্য হলো, সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। আমরা ঢাকাবাসীর জন্য কাজ করি, আমরা ঢাকাকে সুরক্ষিত রাখার জন্য সব প্রস্তুতি নিয়ে চলেছি।

এ সময় ডিএসসিসি মেয়র বলেন, আগাম চিরুনি অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা পরিষ্কার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

১০

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১১

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১২

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১৩

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৪

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৫

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৬

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৯

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

২০
X