কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০১:৪৩ এএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৩৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে প্রাইভেটকারের ওপর ভেঙে পড়ল গাছ

রাজধানীর বাংলামোটরে গাছ ভেঙে পড়ায় দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। ছবি : সংগৃহীত
রাজধানীর বাংলামোটরে গাছ ভেঙে পড়ায় দুমড়েমুচড়ে যায় প্রাইভেটকারটি। ছবি : সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে চলন্ত এক প্রাইভেটকারের ওপর একটি গাছ ভেঙে পড়েছে। এতে দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকারটি। তবে কোনো হতাহতর ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার কাজ চালায়।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে সোনারগাঁও সিগন্যাল থেকে বাংলামোটর বাসস্ট্যান্ডের মাঝামাঝি জায়গায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সাদা রঙের প্রাইভেট কারের ওপর হুট করেই গাছটি ভেঙে পড়ে। এতে বিকট শব্দ হওয়ায় আশপাশে থাকা মানুষ ভয় পেয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিব আল হাসান। তিনি বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে রাজধানী বাংলামটর এলাকায় প্রাইভেটকারের ওপরে একটি গাছ ভেঙে পড়েছে এমন একটি সংবাদ আমাদের কাছে আসে। পরে আমাদের একটি দল গিয়ে প্রাইভেটকারের ওপর থেকে গাছটিকে সরানোর কাজ করে এবং রাস্তা থেকেও গাছটিকে সরানো হয়।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এ ঘটনায় গাড়ির চালক কিংবা যাত্রী হতাহত হয়নি। তবে গাছটি গাড়ির ওপর পড়ে যাওয়ার কারণে গাড়িটি ভেঙে দুমড়েমুচড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১১

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১২

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৩

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৪

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৬

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৮

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

২০
X