কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ শতাধিক পশু একই স্থানে কোরবানির উদ্যোগ ডিএনসিসির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ঈদুল আজহা উপলক্ষে একই স্থানে পাঁচ শতাধিক পশু কোরবানির উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিরপুর সেকশন-১১, ব্লক-সি, প্যারিস রোড সংলগ্ন মাঠে পশু কোরবানির এই আয়োজন করা হয়েছে। এ ছাড়াও ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় আরও পাঁচটি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, একটি নির্দিষ্ট স্থানে একসাথে পশু কোরবানি দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ডিএনসিসির ওয়ার্ড-৩ এ প্যারিস রোড মাঠে একসঙ্গে পাঁচ শতাধিক পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। ৭ নম্বর ওয়ার্ডেও পাঁচটি নির্দিষ্ট স্থানে কোরবানির আয়োজন করা হয়েছে। এবছর দুটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে শুরু করেছি। পরবর্তীতে সব ওয়ার্ডে এটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে।

মেয়র বলেন, নির্দিষ্ট স্থানে কোরবানি হলে বর্জ্য অপসারণ কার্যক্রমটা সহজ হয়ে যাবে। পাশাপাশি অনেক মানুষ একসঙ্গে মাঠে থাকলে ঈদের আনন্দও অনেক বেড়ে যাবে।

নগরবাসীকে উৎসাহ দিতে ডিএনসিসির পক্ষ থেকে প্যারিস রোড মাঠে কোরবানি দিতে আসলে প্রতিটি পশুর জন্য এক হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে। এ ছাড়াও মাংস পরিবহনের জন্য ৫০টি ভ্যান রাখা হয়েছে।

ঈদের দিন দুপুরে প্যারিস রোড মাঠে ৫ শতাধিক পশু কোরবানি কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X