কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বর্জ্য অপসারণ তদারকিতে প্রযুক্তির ব্যবহার করছে দক্ষিণ সিটি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কোরবানির এই সময়ে প্রচুর বর্জ্য উৎপন্ন হয়। বছরের অন্যান্য সময়ে ১ সপ্তাহে যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার চেয়েও বেশি বর্জ্য উৎপন্ন হয় কোরবানির এই সময়ে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার বাসাবাড়িতে বছরের অন্যান্য সময়ে দৈনিক গড়ে ৩ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। কিন্তু কোরবানির এই সময়ে ৩ দিনেই অন্যান্য সময়ের ১ সপ্তাহের তুলনায় বেশি বর্জ্য উৎপন্ন হয়। চাঁদরাত এবং ঈদ-উল-আজহার দিন ও পরের দিনে গত ২০২৩ সালে প্রায় ২২ হাজার ও ২০২২ সালে প্রায় ২১ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

২০২৩ সালে ৫ হাজার ৩৩২টি ট্রিপের মাধ্যমে ২১ হাজার ৭৯৩.৪৬ মেট্রিক টন এবং ২০২২ সালে ৪ হাজার ৮৮০টি ট্রিপের মাধ্যমে ২০ হাজার ৬২৬.৩৪ মেট্রিক টন বর্জ্য অপসারণ করে সংস্থাটি।

কোরবানির পশুর হাট ও কোরবানি উপলক্ষ্যে জবাইকৃত পশুর বর্জ্য অপসারণের মাধ্যমে নগরবাসীকে দ্রুত একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে এ সময়ে সংস্থাটির প্রায় ১০ হাজার কর্মী মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে থাকে। এসব বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরে নিয়োজিত থাকে বিভিন্ন ধরনের প্রায় অর্ধ সহস্র যান-যন্ত্রপাতি।

তাই, এ ধরনের মহাযজ্ঞ তদারকিও একটি বড় রকমের প্রতিকূলতা (চ্যালেঞ্জ)। সেই প্রতিকূলতা অতিক্রমে সংস্থাটি বেছে নেয় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক প্লাটফর্মকে।

মাঠ পর্যায়ে বাস্তবায়িত এই বিশাল কার্যক্রম তদারকিতে খোলা হয় DSCC Live Monitoring নামে ফেসবুক গ্রুপ। এর মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে মাঠ পর্যায়ের কার্যক্রম তদারকি করে থাকে সংস্থার ঊর্ধ্বতন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

মাঠ পর্যায়ে যে সকল কর্মকর্তা-কর্মচারীরা বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি ও বাস্তবায়ন করে থাকে তারা এই গ্রুপে অনলাইনের মাধ্যমে সংযুক্ত হয়ে তা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করে। ফলে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে মাঠ পর্যায়ে বাস্তবায়িত কাজের যেমনি হালনাগাদ তথ্য জানা যায় তেমনি কোথাও কোন ধরনের প্রতিবন্ধকতা থাকলে তাও সমন্বয় করা সহজতর হয়। এতে সহজেই সম্ভব হচ্ছে বর্জ্য অপসারণ কার্যক্রমের মতো বিশাল কর্মযজ্ঞ তদারকি। ফলে, দায়িত্বশীলতা যেমন বেড়েছে তেমনি কমেছে গাফিলতি ও ফাঁকিজুঁকি।

এটি একটি ওপেন গ্রুপ। সংস্থার কর্মকর্তা-কর্মচারী ছাড়া বাইরের কাউকে এই গ্রুপে সদস্য করা হয় না। কিন্তু বর্জ্য অপসারণে মাঠ পর্যায়ে কী কী কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা যে কেউ দেখতে পারে।

কোরবানির এই সময়ে ফেসবুক গ্রুপটির মাধ্যমে শুধু বর্জ্য অপসারণ সংক্রান্ত কার্যক্রম তদারকি করা হলেও বছরের অন্যান্য সময়ে সংস্থা কর্তৃক বাস্তবায়িত অন্যান্য কার্যক্রম বিশেষত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি করা হয়।

ইচ্ছে হলে আপনিও দেখে নিতে পারেন বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত কাজের হালনাগাদ। সেজন্য ভিজিট করুন-

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X