কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৪৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রিভারউডস স্কুলে সামার ক্যাম্প অনুষ্ঠিত

শুক্রবার উত্তরার ১৪ নম্বর সেক্টরে স্কুল প্রাঙ্গণে সামার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
শুক্রবার উত্তরার ১৪ নম্বর সেক্টরে স্কুল প্রাঙ্গণে সামার ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

চ্যালেঞ্জিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক উন্নতি সাধনের লক্ষ্যে সামার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রিভারউডস স্কুলের উদ্যোগে শুক্রবার (৯ জুন) রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পের মাধ্যমে অংশগ্রহণকারীদের শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জগুলোর সঙ্গে পরিচিত হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে যা তাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে। একই সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে তাদের মধ্যে আন্তঃব্যক্তিক যোগাযোগ আরও বৃদ্ধি করবে। এ ছাড়া শ্রেণিকক্ষের বাইরেও তাদের ড্রামা ক্লাব, আর্ট ক্লাব এমনকি স্পোর্টস ক্লাবের কার্যক্রমের সঙ্গে যুক্ত করবে।

সামার ক্যাম্পে উত্তরা এলাকার স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশগ্রহণ করে। এ সময় স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার, কর্নেল বাবর মো. সেলিম পিএসসি (অব.), ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার মোর্শেদ আকন্দ ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করেন, ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই নতুন শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে তা বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তীব্র গরম কবে কমবে, জানাল আবহাওয়া অফিস

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন কোহলি!

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ২ বাংলাদেশি আহত

‘এ রাষ্ট্র নারী-শিশুর নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ’

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

১০

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

১১

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

১২

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

১৩

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১৪

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১৫

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৭

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৮

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৯

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X