রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

রাঙামাটিতে কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
রাঙামাটিতে কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে দৈনিক কালবেলার নবযাত্রার এক বছর পূর্তি উদযাপিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘মানুষ সকাল বেলা ঘুম থেকে যেটি খুঁজেন সেটি হলো পত্রিকা। একেকটি পত্রিকা একেক কারণে জনপ্রিয়। কেউ সম্পাদকীয় পাতার আবার কেউ কেউ চাকরির খবরের কারণে জনপ্রিয় হয়ে উঠে। এক বছরে কালবেলার যে অগ্রগতি সেটি আশাব্যঞ্জক।’

আলোচনা সভায় কালবেলার জেলা প্রতিনিধি মিশু দের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার-১ বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা বিনতে আমিন, দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহী, সুশাসনের জন্য নাগরিক রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিনসহ জেলায় কর্মরত সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১০

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১১

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১২

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৩

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৪

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৫

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৬

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৭

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৮

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৯

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

২০
X