বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

‘কালবেলা দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকতা করছে’

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

বর্ণিল আয়োজনে বগুড়ায় দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। নবপর্যায়ে যাত্রার বছরপূর্তি উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা ও আনন্দ শোভাযাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংবাদপত্র হলো গণতন্ত্রের বলিষ্ঠ হাতিয়ার। মানুষের মতপ্রকাশের পাশাপাশি আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার চিত্র ফুটে ওঠে সংবাদপত্রের মাধ্যমে। আওয়ামী লীগ সরকার সব সময়ই মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। এ কারণে এই সরকারের সময় নতুন নতুন সংবাদপত্রের ও ইলেক্ট্রনিক মিডিয়ার আত্মপ্রকাশ ঘটছে। তথ্যপ্রযুক্তি নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যমের উন্নতি ঘটছে।

তিনি বলেন, কালবেলা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে সাংবাদিকতা করছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। এই পত্রিকাটি বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু নিয়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তা বগুড়াবাসী সব সময় মনে রাখবে।

বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুরশিদ আলম, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাফ উদ দৌলা ডিউক প্রমুখ।

ধন্যবাদ জ্ঞাপন করেন দৈনিক কালবেলার বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্ত। অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং কালবেলার বগুড়ার সব উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১০

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১১

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১২

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৩

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৫

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৬

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৭

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৮

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৯

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

২০
X