সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৪:৪৫ এএম
অনলাইন সংস্করণ
সিডিএ চেয়ারম্যান

ছলিমপুর সিডিএ আবাসিক এলাকা আধুনিকায়নসহ পরিকল্পিতভাবে সাজানো হবে

সংসদ সদস্য এস এম আল মামুনের বাসায় সিডিএ চেয়ারম্যান। ছবি : কালবেলা
সংসদ সদস্য এস এম আল মামুনের বাসায় সিডিএ চেয়ারম্যান। ছবি : কালবেলা

চট্টগ্রাম সীতাকুণ্ডে ছলিমপুরে সম্প্রতি উচ্ছেদ করা জায়গায় লতিফুর কিচেন মার্কেট বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ছলিমপুর সিডিএ আবাসিক এলাকাকে আধুনিকায়নসহ রাস্তাঘাট উন্নয়ন ও প্রায় এক কিলোমিটারের লেক পরিকল্পিতভাবে সাজানো হবে। লেক সবার জন্য উন্মোক্ত থাকবে। যাতে করে সবার পরিবেশ বান্ধব লেকে ঘুরতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

শনিবার (৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুনের বাসায় নানা উন্নয়ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন সিডিএ চেয়ারম্যান। আলাপচারিতায় মুক্তিযোদ্ধাকালীন সময়ে সীতাকুণ্ডের সাবেক এমপি মরহুম আবুল কাসেম মাস্টারের কথা স্মরণ করে নানা স্মৃতিচারণ করেন।

এ সময় তিনি সাবেক এমপি মরহুম এ বি এম আবুল কাসেম মাস্টারের কবর জিয়ারত করে পুষ্পমামল্যা প্রদান করেন। এ ছাড়া এমপি মামুন সাহেবের মায়ের কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, সম্প্রতি ছলিমপুরে উচ্ছেদ করা লতিফপুর কিসেন মার্কেট বহুতল ভবন করা হবে। স্থানীয় সাংসদ এস এম আল মামুনের সহযোগিতা নিয়ে সীতাকুণ্ডে সিডিএর নানা উন্নয়ন কর্মপরিকল্পনা হাতে নেওয়া কথা উল্লেখ করেন। জলাবদ্ধতা নিরসনের নানা উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ এস এম আল মামুন, প্রধান প্রকৌশলী কাজী হাছান বিন শামস্, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ওসমান, সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, সীতাকুণ্ড ইউএনও কে এম রফিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর জহুরুল আলম জসিম, প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, নারী কাউন্সিলর তসলিমা নুর জাহান, সিডিএ সহকারী প্রকৌশলী পারভেজ আহাম্মদ, উপ সহকারী প্রকৌশলী কামরান রেজা, এস্টেট অফিসার আলমগীর খান, সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন পিপিএম, ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, ছলিমপুর চেয়ারম্যান সালাহ উদ্দিন আজিজ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, ছলিমপুর সিডিএ আবাসিক এলাকা সমবায় সমিতির অর্থ সম্পাদক শিল্প উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X