চবি প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কোটা বিরোধী আন্দোলন

‘রাজপথই আমাদের পড়ার টেবিল’

কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে সড়কেই বই নিয়ে পড়তে বসেন চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে সড়কেই বই নিয়ে পড়তে বসেন চবির শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন শিক্ষার্থীদের লেখাপড়া বাদ দিয়ে রাস্তায় আন্দোলন অযৌক্তিক, এই কথা আমাদের হৃদয়ের রক্তক্ষরণ করেছে। তাই আমরা ছাত্রসমাজ সিদ্ধান্ত নিয়েছি কোটাপ্রথার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথই হবে আমাদের পড়ার টেবিল।’

এমন মন্তব্য করেন আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ফয়সাল মাহমুদ জয়।

তিনি আরও বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব এবং এটাই হবে আমাদের পড়ার টেবিল। অতএব প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরতে দিন।

বুধবার (১০ জুলাই) পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১১টায় নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা থেকে নগরীর টাইগারপাস অবরোধ করেন তারা।

এসময় চট্টগ্রাম থেকে ঢাকা ও কক্সবাজার রুটসহ সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ বিচ্ছিন্নসহ সড়কপথে আগ্রাবাদ-বহদ্দারহাট ও নিউমার্কেটগামী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত চবি শিক্ষার্থী ইয়াসির আরফিন জানান, সারা দেশের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা মিলে চট্টগ্রামে রেল ও সড়ক অবরোধ করেছি। আমাদের এই কর্মসূচি সূর্যাস্ত পর্যন্ত চলতে থাকবে।

এ সময় শিক্ষার্থীরা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X