সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

কিস্তি থেকে মুক্তি পেতে গলায় ফাঁস দিলেন বৃদ্ধা

চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে কিস্তি থেকে মুক্তি পেতে বিবি খাদিজা বেগম ওরফে পুতুল (৫৩) নামের এক বৃদ্ধা মহিলা আত্মহত্যা করেছেন।

সোমবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খাদিজা বেগম বিভিন্ন এনজিও থেকে ঋণ করেছেন। সোমবার সকালে ছিল দুটি কিস্তির টাকা পরিশোধ করার সময়। কিন্তু কিস্তির টাকা জোগাড় করতে পারেননি খাদিজা বেগম। এ নিয়ে রোববার রাতে বড় ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ছেলে ঘর থেকে বের হয়ে যায়। সকালবেলা ছোট ছেলে কর্মস্থল থেকে এসে ঘরে ঢুকে দেখেন তার মা গলায় ফাঁস দিয়ে ঘরের তীরে সঙ্গে ঝুলছেন। তাৎক্ষণিক প্রতিবেশীদের বিষয়টি জানান। পরে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম পুলিশকে খবর দেন। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. সেলিম বলেন, নিহত খাদিজা বেগম দারিদ্র্যের কারণে কয়েকটি এনজিও থেকে ঋণ করেন। ঋণের টাকা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে তিনি আত্মহত্যা করেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধির খবরের ভিত্তিতে নিহত ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ইউপি চেয়ারম্যান ও পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ দেখতে একজন দর্শকের কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১০

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১১

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১২

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৩

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

১৪

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১৫

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১৬

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৭

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৮

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৯

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০
X