চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ঋণখেলাপির ৫টি বিলাসবহুল গাড়ি জব্দের নির্দেশ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

এবার ঋণখেলাপি ব্যবসায়ী সিরাজউদৌল্লার বিলাসবহুল ৫টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ঋণখেলাপি এ ব্যবসায়ী যেন গাড়িগুলো হস্তান্তর করতে না পারে এবং রুট পারমিট বাতিলের জন্য বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুল রহমান এ আদেশ দেন। অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ঋণখেলাপি ব্যবসায়ী সিরাজউদৌল্লা সীতাকুণ্ডের স্ক্র্যাপ জাহাজের ব্যবসায়ী। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মেসার্স পাকিজা এন্টারপ্রাইজ নামের তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্ট্যান্ডার্ড পিএলসি ব্যাংক থেকে প্রায় ২৩ কোটি ৯৯ লাখ টাকা ঋণ নেন সিরাজউদৌল্লা। ঋণের টাকা পরিশোধ না করায় ২০১৬ সালে সিরাজউদৌল্লা ও তার স্ত্রী ইশরাত জাহাজ মনির বিরুদ্ধে মামলা করে স্ট্যান্ডার্ড ব্যাংক কর্তৃপক্ষ। এরইমধ্যে চলতি বছর সুদে আসলে ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৮ কোটি টাকা। কিন্তু ওই পরিমাণ সম্পত্তিও ওই ব্যবসায়ীর নেই।

স্ট্যান্ডার্ড ব্যাংকের আইনজীবী অ্যাডভোকেট ফাইরুজ অরিন বলেন, বাদী পক্ষের আবেদনের প্রেক্ষিতে ঋণখেলাপি ব্যবসায়ী সিরাজউদৌল্লার বিলাসবহুল ৫টি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এ ব্যবসায়ী যেন গাড়িগুলো হস্তান্তর করতে না পারে এবং রুট পারমিট বাতিলের জন্য বিআরটিএকে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X