মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসে শতভাগ উপস্থিত, পুরস্কার পেল দেড় শতাধিক শিক্ষার্থী

পুরস্কার হাতে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
পুরস্কার হাতে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চলতি বছরের জুলাই মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেয়েছে মিরসরাইয়ের শতবর্ষী আবুতোরাব ফাজিল (স্নাতক) মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়ার পরিচালনাধীন নিখাদ ওয়েলফেয়ার কমিউনিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত আট বছর শিক্ষার্থী সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিতিদের পুরস্কার স্বরূপ খাতা বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম নিজামী।

আরও পড়ুন : এইচএসসির আগেই ঝরে পড়েছে ৪ লাখ শিক্ষার্থী

মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক গোলাম কিবরিয়া বলেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। কিছুদিন আগে দেখলাম ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়ন বজায় রাখতে ছাত্রাবাসের শিক্ষার্থীদের কিরাত, গজল ও ইসলামি সংগীত চর্চা করছেন। এবারও তার ব্যতিক্রম নয়। শিক্ষার পরিবেশ ধরে রাখতে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে মাদ্রাসা কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা।

আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম নিজামী বলেন, এই উদ্যোগ আমরা আরও আট বছর আগে থেকে গ্রহণ করি। শুরুতে তেমন সাড়া না পেলেও গত কয়েক বছর ধরে ভালো সাড়া পাচ্ছিলাম। মাঝে করোনার এক লম্বা বিরতি থাকলেও বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার চতুর্থ শ্রেণি থেকে আলিম প্রথম বর্ষ পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থীদের এ উপহার তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সর্বোচ্চ তাগিদ দিয়ে থাকি।ইনশাআল্লাহ আমাদের এই তালিকা আরও দীর্ঘ হবে, যদি অভিভাবকরা সচেতন হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X